সিরাজদিখানে অবৈধভাবে ভরাট হচ্ছে কৃষিজমি ও জলাশয়

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রশাসনের নাকের ডগায় একের পর এক কৃষিজমি, পুকুর ও জলাশয় ভরাটের মহোৎসব চলছে। আইন ও সরকারি নিষেধাজ্ঞা থাকলেও

2026-08-24T15:48:42+00:00
2026-08-24T15:48:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে অবৈধভাবে ভরাট হচ্ছে কৃষিজমি ও জলাশয়
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় ভরাট হয়ে যাচ্ছে একের পর এক কৃষিজমি ও পুকুর ও জলাশয়। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রশাসনের নাকের ডগায় একের পর এক কৃষিজমি, পুকুর ও জলাশয় ভরাটের মহোৎসব চলছে। আইন ও সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীরা তা কোনো তোয়াক্কা করছেন না। প্রায়ই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও সাময়িক বিরতির পর পুনরায় পুরোদমে শুরু হচ্ছে অবৈধ ভরাটের কাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় ইউপি সদস্য আবুবক্ক খানের বাড়ির পাশে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি লোহার পাইপের ড্রেজার বসিয়ে তিন ফসলি জমি, পুকুর ও জলাশয় গো-হালট বালু দিয়ে ভরাট করছেন। মালপদিয়া গ্রামের বাসিন্দা ঈমান আলী ও সিরাজুল ইসলাম জানান, এলাকার বিএনপি নেতা মঞ্জু ও মতিনের নেতৃত্বে এই ভরাটকাজ চলছে। প্রায় এক কোটি ঘনফুট বালু ফেলে এই এলাকার কৃষিজমি ও জলাশয়গুলো সম্পূর্ণ ভরাট করার পরিকল্পনা রয়েছে তাদের।


এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ সাংবাদিকদের জানান, কৃষিজমি, পুকুর ও জলাশয় অবৈধভাবে বালু দিয়ে ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সায়েম বলেন, সিরাজদিখানের মধ্যপাড়া এলাকা থেকে যদি এভাবে একের পর এক পুকুর ও জলাশয় হারিয়ে যায়, তবে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হবে, অন্যদিকে জনজীবনও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশ অমান্য করে কৃষিজমি, পুকুর, জলাশয়, খাল-বিল ও নদীনালা ভরাটের অবৈধ কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হলেও কিছুক্ষণ পরই প্রভাবশালীরা পুনরায় ড্রেজার চালিয়ে ভরাটকাজ শুরু করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুন্সীগঞ্জ  সিরাজদিখান  অবৈধ ভরাট  কৃষিজমি  জলাশয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: