অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে সরকার।রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের

2026-08-24T17:03:07+00:00
2026-08-24T17:55:45+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৫:৫৫ পিএম
মন্ত্রিপরিষদ বিভাগ। সংগৃহীত ছবি
অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে সরকার। 

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

কমিটিকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে বলা হয়েছে।   


আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হলো। প্রক্রিয়াটি যেন সহজ হয়, সে জন্য ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের (জুলাই-মার্চ) একটি মধ্যবর্তী অর্থবছর করা হবে। 

বর্তমানে অবকাঠামো উন্নয়নের মূল কাজগুলো জুলাই ও আগস্ট মাস পর্যন্ত গড়ায়। এ সময় ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজ প্রায়ই পিছিয়ে যায়, কাজের মান খারাপ হয় এবং সাধারণ মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হয়।   

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছর বদলে এপ্রিল-মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো শেষ করা সম্ভব হবে।

গত সপ্তাহে সিদ্ধান্তটি নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এপ্রিল-মার্চ সময়সীমাকে অর্থবছর করা হলে বর্ষা আসার আগেই অবকাঠামো উন্নয়ন কাজগুলো শেষ করা যাবে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   অর্থবছর  সময়সীমা  এপ্রিল-মার্চ  কমিটি গঠন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: