রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত (৩০) বছরের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা

2026-08-24T19:49:12+00:00
2026-08-24T19:49:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত (৩০) বছরের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পাবলিক টয়লেটের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সবুজ হাওলাদার ও ইসরাফিল জানান, যাত্রাবাড়ি চৌরাস্তা পাবলিক টয়লেটের পাশে আহত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে একটি রিকশায় করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তারা আরও জানান, স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, চৌরাস্তায় এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে ধরে গণপিটুনি দেয়।


যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, গণপিটুনির সংবাদ পেয়ে হাসপাতালে এসে ওই যুবকের মরদেহ দেখতে পাই। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে দেখে ভবঘুরে ও মাদকাসক্ত মনে হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল ক্যাম্প থেকে পথচারী ইসরাফিল (২৫) ও আরেক পথচারী ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  ছিনতাই  অভিযোগ  গণপিটুনি  যুবকের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: