ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ১৪৪টি মামলা করেছে। এ সময়

2026-08-24T19:20:58+00:00
2026-08-24T19:20:58+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ১৪৪টি মামলা করেছে। এ সময় ৫০৬টি গাড়ি ডাম্পিং ও ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৪৪টি মামলা করেছে। অভিযানে বিভিন্ন ধরনের ৫০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা করা হয়েছে।


ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬১টি বাস, ১৬টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৫৪টি মামলা হয়েছে। আর ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩টি মামলা করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ট্রাফিক আইন  লঙ্ঘন  ডিএমপি  মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: