সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০

সুনামগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ২০ যাত্রী। সোমবার (২৪

2026-08-24T23:41:13+00:00
2026-08-24T23:41:13+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪১ পিএম 
সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০। ছবি : সংগৃহীত
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ২০ যাত্রী। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।


ওসি রতন শেখ বলেন, জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সময়ের আলো/আতা


  বিষয়:   সুনামগঞ্জ  বাস খাদ  নারী নিহত  আহত  সময়ের আলো  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: