শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান

2026-08-25T00:05:07+00:00
2026-08-25T00:05:07+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:০৫ এএম 
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ । ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছেন। কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। এ ছাড়া কারখানার কয়েকটি বিভাগে দুই থেকে তিন মাসের বেতনও বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

শ্রমিকেরা জানান, রোববার সকালে কাজে যোগ দিয়ে তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দিনভর কর্তৃপক্ষের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত বেতন না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।


কারখানার সম্পদ বিভাগের কর্মকর্তা শ্রী রেখা রানী দত্ত বলেন, বেশ কিছু দিন যাবৎ আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আছে। উৎপাদন বন্ধ থাকার বেতন পরিশোধ করতে সমস্যা হচ্ছে। কিছু শ্রমিকের বেতন পরিশোধ করে দিয়েছি আর বাকী শ্রমিকদের বেতন কয়েক দিনের মধ্যে পরিরোধ করে দেওয়া হবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। পরে প্রায় ৩০ মিনিট পর শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   শ্রীপুর  বকেয়া  বেতন  মহাসড়ক  অবরোধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: