পার্টি মুডে দোলা-নিলয়ের কিসমত

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘বরবাদ’ সিনেমায় ‘আয় আয় চাঁদমামা’ গান দিয়ে রিতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কণ্ঠশিল্পী দোলা রহমান। এবার ‘কিসমত’ শিরোনামের ড্যান্স নাম্বার নিয়ে

2026-08-25T05:31:21+00:00
2026-08-25T05:31:21+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
পার্টি মুডে দোলা-নিলয়ের কিসমত
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩১ এএম 
পার্টি মুডে দোলা-নিলয়ের কিসমত। ছবি : সংগৃহীত
‘বরবাদ’ সিনেমায় ‘আয় আয় চাঁদমামা’ গান দিয়ে রিতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কণ্ঠশিল্পী দোলা রহমান। এবার ‘কিসমত’ শিরোনামের ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়। সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘কিসমত’। প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। পাশাপাশি গানটির র‍্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। পার্টি মুডের এই গানের ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এতে দোলা ও নিলয় পারফর্ম করেছেন। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।


‘কিসমত’ প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ড্যান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে এক ধরনের কম্পন তৈরি হবে। স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই আমার ভালো লাগে। এবারও তার কথায় গানটি তৈরি হয়েছে। আদিব গানটির সুর ও সংগীত করেছেন। আমি আর নিলয় কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে পারফর্মও করেছি। সিনেমার আইটেম গানের মতোই হয়েছে এটি। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে নাচের ঢেউ তুলবে।’

গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ড্যান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি প্রাণবন্ত হয়েছে। ‘কিসমত’ দর্শকদের নতুন করে আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’

গানটি নিয়ে নিলয় বলেন, ‘কিসমত দারুণ একটি ড্যান্স নাম্বার। সুন্দর আয়োজনের একটি কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন। তারাও গানের তালে তালে নাচবেন।’ গানটি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে  শোনা যাচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   পার্টি  মুড  দোলা-নিলয়  কিসমত  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: