পূজার সাইকোর ওটিটি যাত্রা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। সম্প্রতি তার বিয়ে ও বাগদান গুঞ্জন

2026-08-25T05:20:47+00:00
2026-08-25T05:21:39+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
পূজার সাইকোর ওটিটি যাত্রা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:২০ এএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৫:২১ এএম
পূজার সাইকোর ওটিটি যাত্রা । ছবি : সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। সম্প্রতি তার বিয়ে ও বাগদান গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। বিষয়টি তিনি অস্বীকার করলেও থামছে না তা। এই গুঞ্জনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাইকো’ সিনেমাটি। অনন্য মামুন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাতে পূজার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক রোশান।

সাইকোর গল্পের কেন্দ্রে রয়েছে দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর মেয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি জমকালো অনুষ্ঠান চলাকালে হঠাৎ অপহৃত হয় সে। ঘটনাটি ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। শুরুতে ধারণা করা হয়, রাজনৈতিক বিরোধ বা পুরোনো শত্রুতার জেরেই হয়তো এই অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসতে থাকে ভিন্ন সব তথ্য। অপহরণের রহস্য অনুসন্ধানের এক পর্যায়ে গল্পে যুক্ত হয় এক রহস্যময় যুবক।

তার আচরণ, কর্মকাণ্ড ও মানসিকতার মধ্যে অস্বাভাবিকতার ছাপ স্পষ্ট। আর সেখান থেকেই গল্পে যোগ হয় নতুন মাত্রা। অপহরণের পেছনের আসল ঘটনা কী, রহস্যময় যুবকটির সঙ্গে এর সম্পর্কই বা কোথায়- এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় সিনেমার কাহিনি। অ্যাকশন, রহস্য ও সাসপেন্সের সমন্বয়ে নির্মিত সিনেমাটিতে দর্শকদের জন্য রাখা হয়েছে একাধিক টুইস্ট। রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও অপরাধের নানা দিকও গল্পে উঠে এসেছে।


সাইকোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেন রোশান। দুটি চরিত্রের একটি পুলিশ অফিসার, আরেকটি সাইকো ধাঁচের। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন রোশান ও পূজা চেরি। অবশ্য এর আগে নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমায় দুজনকে দেখা গেলেও সেখানে তারা নায়ক-নায়িকা হিসেবে ছিলেন না, অভিনয় করেন সহশিল্পী হিসেবে। ২০২২ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সাইকো। মুক্তির সময় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার দীর্ঘ চার বছর পর ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আবারও আলোচনায় এসেছে।

জিয়াউল রোশান ও পূজা চেরির পাশাপাশি সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত ও ফারহান খান রিও।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রাখেন পূজা। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন। পূজাকে সবশেষ দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায়। এর আগে গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমাটি দিয়ে আলোচনায় আসেন এই নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘নাক ফুলের কাব্য’ সিনেমাটি।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   পূজা  সাইকো  ওটিটি  যাত্রা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: