মুক্তির দৌড়ে শব্দহীন যন্ত্রণা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। ডা. তৃণা ইসলামের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন

2026-08-25T04:40:30+00:00
2026-08-25T04:40:30+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মুক্তির দৌড়ে শব্দহীন যন্ত্রণা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৪০ এএম 
মুক্তির দৌড়ে শব্দহীন যন্ত্রণা । ছবি : সংগৃহীত
পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। ডা. তৃণা ইসলামের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মো. আক্তার হোসেন। জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আগামী অক্টোবরে।

‘শব্দহীন যন্ত্রণা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, ফারজানা ছবি, বড়দা মিঠু, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, আজম খান, শশী আফরোজা ও লালশি। এ ছাড়া কিশোর ও শিশু চরিত্রে অভিনয় করেছেন সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশা। 

‘শব্দহীন যন্ত্রণা’ শুধু একটি পারিবারিক ও সামাজিক গল্প নয় বরং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবারে সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে, সেই বাস্তবতাই উঠে এসেছে গল্পে।


ওয়েবফিল্মটির কাহিনিতে কিশোরী মায়ার গর্ভাবস্থাকে কেন্দ্র করে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, সময়মতো চিকিৎসাসেবা ও কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকের দায়িত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ডা. তৃণা ইসলাম চিকিৎসক ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তার লেখা গল্পে কিশোর-কিশোরীদের প্রতি পরিবারের ভূমিকা এবং তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নির্মাতা পরিচালক আক্তার হোসেন বলেন, ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকদের আবেগ স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তান সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে- এমনটাই প্রত্যাশা।

সময়ের আলো/প্রিন্ট/টিকে

  বিষয়:   মুক্তি  দৌড়  শব্দহীন  যন্ত্রণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: