প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিবলিউড তারকা সালমান খানকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরকে কেন্দ্র করে। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে উৎসবটির ৩২তম আসর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সালমানের। সম্প্রতি এ বিষয়ে আভাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তার পাশাপাশি অনুষ্ঠানে দেখা যেতে পারে রজনীকান্ত, প্রভাস, কঙ্গনা রনৌত, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের ও পরেশ রাওয়ালকে। তবে অতিথিদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি উৎসব কর্তৃপক্ষ। এবারের উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে রাখা হয়েছে কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল। উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড।
সময়ের আলো/ইউএমএইচ