এবার প্লেব্যাকে বুবলী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও গায়িকা হিসেবে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া

2026-11-25T23:26:22+00:00
2026-11-25T23:26:22+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার প্লেব্যাকে বুবলী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
এবার প্লেব্যাকে বুবলী
এবার প্লেব্যাকে বুবলী
আবারও গায়িকা হিসেবে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক নিজেই। এখানে বলে রাখা ভালো, এ বছর রোজার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।

জানা গেছে, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি গান গাওয়ার সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং হবে আগামী ডিসেম্বরে।

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের গল্পের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য। বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। এ প্রসঙ্গে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া সিনেমাটির নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী।

এদিকে, তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে সম্প্রতি নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসিন রিফাতের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   বুবলী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: