আত্মপরিচয়ের সন্ধানে পিয়ারু গাজি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জীবনের শেষ প্রান্তে এসে মানুষ যখন ফিরে তাকায় অতীতের দিকে, তখন সামনে আসে ফেলে আসা দিন, ভুল, অনুশোচনা আর অসমাপ্ত

2026-11-25T23:32:33+00:00
2026-11-25T23:32:33+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আত্মপরিচয়ের সন্ধানে পিয়ারু গাজি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
জীবনের শেষ প্রান্তে এসে মানুষ যখন ফিরে তাকায় অতীতের দিকে, তখন সামনে আসে ফেলে আসা দিন, ভুল, অনুশোচনা আর অসমাপ্ত সম্পর্কের গল্প। নিজের পরিচয় ও অস্তিত্বের অর্থ খুঁজতে থাকা এমনই এক মানুষের গল্প নিয়ে মঞ্চে এসেছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’।

নরওয়ের প্রখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ার গিন্ট’ অবলম্বনে বাংলার লোকজ সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই নাটক। এটি রচনা করেছেন ড. শাহমান মৈশান। নির্দেশনায় রয়েছেন আহমেদুল কবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত নাট্যোৎসবের অংশ হিসেবে ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

নাটকটির বিশেষত্ব হলো, মূল নাটকের কাহিনি অনুসরণ করলেও এর উপস্থাপনায় যুক্ত হয়েছে বাংলার লোকজ সংস্কৃতি ও নিজস্ব নাট্যভাষা। জীবনের শেষ অধ্যায় থেকে পিয়ারুর গল্প শুরু করে নাট্যকার দর্শককে তার অতীত ও বর্তমানের মধ্যে এক ভিন্ন যাত্রায় নিয়ে যেতে চেয়েছেন।

নাট্যোৎসবের অংশ হিসেবে ২৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে হেনরিক ইবসেনের নাট্যভাবনা ও বাংলাদেশের সংস্কৃতিতে তার অভিযোজন নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শাহমান মৈশান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ও অভিনেতা তারিক আনাম।

আয়োজকদের প্রত্যাশা, ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ শুধু একটি নাট্যপ্রযোজনা হয়ে থাকবে না; বরং মানুষের আত্মপরিচয়, নৈতিক দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনা নিয়ে দর্শকের মনে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করবে।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   আত্মপরিচয়  পিয়ারু গাজি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: