আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কল্পবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মা-সন্তানের আবেগঘন সম্পর্ক— এই তিনের মেলবন্ধনে নির্মিত হয়েছে নতুন মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’। ভিন্নধর্মী গল্প নিয়ে

2026-11-25T23:31:08+00:00
2026-11-25T23:31:08+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
কল্পবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মা-সন্তানের আবেগঘন সম্পর্ক— এই তিনের মেলবন্ধনে নির্মিত হয়েছে নতুন মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’। ভিন্নধর্মী গল্প নিয়ে শিগগিরই দীপ্ত টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিকটি। প্রযুক্তির বিস্ময়কর জগতের পাশাপাশি এতে উঠে আসবে পারিবারিক বন্ধন, ভালোবাসা ও হারানোর বেদনার গল্প।

ধারাবাহিকটির গল্পের কেন্দ্রে রয়েছে জহির ও তামান্না দম্পতি। গাড়ি দুর্ঘটনায় একমাত্র সন্তান রাফসানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তামান্না। স্ত্রীর কষ্ট লাঘবে বিজ্ঞানী মিনহাজ রাফসানের আদলে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সত্তা তৈরি করেন, যার নাম ‘জুনিয়র’। নানা সুপার পাওয়ার থাকলেও মায়ের মনে জায়গা করে নিতে পারে না সে। একপর্যায়ে রাফসানের মতো দেখতে নয়, বরং সত্যিকারের রাফসান হয়ে ওঠার চেষ্টা শুরু করে জুনিয়র। কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে কি মানুষ হয়ে ওঠা সম্ভব— এমন প্রশ্নকে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকটির গল্প।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনার দায়িত্বে রয়েছেন নাসিমুল হাসান। পুরো নির্মাণকাজ পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। নতুন এই মেগা সিরিয়ালে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরিচিত ও জনপ্রিয় একঝাঁক শিল্পীকে। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন রিচি সোলায়মান, রওনক হাসান, তাওহীদুল ইসলাম তাইফ, রাই রাজন্য, জিনাত শানু স্বাগতা, মাহবুবা মাহি, ঋতু রাজ, কাজী কানিজ এবং তাবাসসুম টুনটুনি।

দেশীয় টেলিভিশন নাটকে সায়েন্স ফিকশন ও পারিবারিক ড্রামার এমন মেলবন্ধন দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও প্রবীণ— ঘরের সবার উপযোগী করে নির্মিত এই ধারাবাহিকটি দীপ্ত টিভির পর্দায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   মেগা সিরিয়াল  এআই জুনিয়র 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: