নতুন বিজ্ঞাপনে বিতর্কিত কৃতি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

একটি গয়নার প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ভাই-বোনের ভালোবাসা ও সুরক্ষার বন্ধন উদযাপনের

2026-08-25T04:10:17+00:00
2026-08-25T04:10:17+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন বিজ্ঞাপনে বিতর্কিত কৃতি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:১০ এএম 
নতুন বিজ্ঞাপনে বিতর্কিত কৃতি । ছবি : সংগৃহীত
একটি গয়নার প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ভাই-বোনের ভালোবাসা ও সুরক্ষার বন্ধন উদযাপনের এই বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই কৃতির পোশাক এবং পোষ্য কুকুরকে রক্ষা বন্ধনের অংশ করার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপনে কৃতিকে তার ভাইয়ের সঙ্গে রক্ষা বন্ধন উদযাপন করতে দেখা যায়। প্রথমে ভাইয়ের হাতে ঐতিহ্যবাহী রাখি পরিয়ে দেন তিনি। এরপর একইভাবে নিজের পোষ্য কুকুরের প্রতিও সেই ভালোবাসা প্রকাশ করেন অভিনেত্রী। 
পোষ্যকেও পরিবারের সদস্য হিসেবে দেখানোর এই ভাবনাটিই বিজ্ঞাপনের অন্যতম বিষয়। তবে অনেকের মতে এতে ভাইয়ের তুলনায় কুকুরটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী কৃতির সমালোচনা করে লিখেছেন, রক্ষা বন্ধনের মতো উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীকে ‘অল্প পোশাক’-এ দেখানো হয়েছে। একই সঙ্গে পোষ্য কুকুরের জন্য রাখি আনার বিষয়টি রক্ষা বন্ধনের চেতনাকে ‘নষ্ট এবং অসম্মান’ করেছে। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মানুষের উচিত তাকে নিষিদ্ধ করা’, তবে বিজ্ঞাপনটির পক্ষে মত, রক্ষা বন্ধন শুধু ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভালোবাসা, সুরক্ষা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে পোষ্য প্রাণীর প্রতিও একই অনুভূতি প্রকাশ করা যেতে পারে।


কৃতির পোশাক নিয়ে একজন প্রশ্ন করেছেন, ‘আপনি কি রক্ষা বন্ধনে এমন পোশাক পরেন?’ আরেকজনের মতে, আরও সাধারণ ও রক্ষণশীল পারিবারিক পরিবেশে বিজ্ঞাপনটি নির্মাণ করা হলে সেটি হয়তো উৎসবের আবহ ও আবেগের সঙ্গে বেশি মানানসই হতো।

কৃতির এই বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে পক্ষে-বিপক্ষে যুক্তি।  আধুনিক সময়ে ঐতিহ্যবাহী উৎসবকে বিজ্ঞাপনে কীভাবে উপস্থাপন করা উচিত, সেই প্রশ্নও নতুন করে সামনে এনেছে এই বিতর্ক। 

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   নতুন  বিজ্ঞাপন  বিতর্কিত  কৃতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: