মধুবালা হয়ে উঠতে কঠোর প্রস্তুতি, নিজেকে যেভাবে বদলাচ্ছেন সারা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে পর্দায় হাজির হতে নিজেকে প্রস্তুত করছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মধুবালার বর্ণিল ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সৌন্দর্য, জনপ্রিয়তা

2026-08-24T20:44:30+00:00
2026-08-24T20:44:30+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মধুবালা হয়ে উঠতে কঠোর প্রস্তুতি, নিজেকে যেভাবে বদলাচ্ছেন সারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম 
অভিনেত্রী সারা অর্জুন। সংগৃহীত ছবি
কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে পর্দায় হাজির হতে নিজেকে প্রস্তুত করছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মধুবালার বর্ণিল ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সৌন্দর্য, জনপ্রিয়তা এবং জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে নির্মিতব্য বায়োপিকে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। আর চরিত্রটির জন্য সারার এই প্রস্তুতিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সারার অভিনয়জীবনে মধুবালার চরিত্র নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। ভারতীয় চলচ্চিত্রে মধুবালার পরিচিতি কেবল সফল অভিনেত্রী হিসেবে নয়; তার অনন্য সৌন্দর্য, মায়াবী হাসি, হাঁটার ধরন, অঙ্গভঙ্গি এবং পর্দায় উপস্থিতির জন্যও তিনি আজও স্মরণীয়। ফলে এই কিংবদন্তি চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে অভিনয়ের পাশাপাশি মধুবালার ব্যক্তিত্বের সূক্ষ্ম বিষয়গুলোও আয়ত্ত করতে হবে সারাকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, মধুবালাকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের শুটিং সেপ্টেম্বরের শুরুতে শুরু হতে পারে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির জন্য বিশেষ সেট তৈরির কাজ চলছে। সেখানেই প্রথম ধাপের শুটিং হওয়ার কথা রয়েছে। সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং জ্যাসমিত কে রিনের পরিচালনায় নির্মিত সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজও ইতোমধ্যে এগিয়ে চলছে।


শুটিং শুরুর আগেই চরিত্রটির জন্য সারার প্রস্তুতি চলছে পুরোদমে। বিশেষ করে মধুবালার শারীরিক ভাষা আয়ত্ত করার দিকে জোর দিচ্ছেন তিনি। ক্যামেরার সামনে মধুবালা কীভাবে দাঁড়াতেন, হাঁটতেন, কথা বলতেন কিংবা চোখ ও মুখের অভিব্যক্তি প্রকাশ করতেন, এসব বিষয় খুঁটিয়ে অনুশীলন করছেন সারা। পাশাপাশি মধুবালার পুরোনো সিনেমা ও বিভিন্ন দৃশ্য দেখে তার অভিনয়ের ধরন বোঝার চেষ্টা করছেন তিনি।

মধুবালার অঙ্গভঙ্গির পাশাপাশি তার বাচনভঙ্গি ও সংলাপ বলার ধরনও রপ্ত করছেন সারা। চরিত্রটির সময়কাল এবং ভাষার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কথা বলার গতি, উচ্চারণ ও অভিব্যক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী। 

চরিত্রের বাহ্যিক রূপ নিয়েও চলছে ব্যাপক প্রস্তুতি। মধুবালার বিখ্যাত সৌন্দর্য ও সে সময়ের ফ্যাশনকে পর্দায় পুনর্নির্মাণের জন্য পোশাক, চুলের সাজ, মেকআপ ও অলংকার নিয়ে আলাদা পরিকল্পনা করছে প্রোডাকশন টিম। মধুবালার বিভিন্ন সময়ের ছবি ও সিনেমার লুক বিশ্লেষণ করে সারার জন্য সাজসজ্জা নির্ধারণ করা হচ্ছে।

মধুবালার সময়কার পরিবেশকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে বড় পরিসরে সেট নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রোডাকশন ডিজাইন টিম। সে সময়ের চলচ্চিত্র জগতের পরিবেশ, স্টুডিও সংস্কৃতি এবং জীবনযাত্রার নানা দিক ফুটিয়ে তুলতে সেটে থাকবে বিশেষ আয়োজন।

এদিকে সঞ্জয় লীলা বানসালি বর্তমানে তার বহুল আলোচিত ত্রিভুজ প্রেমের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটির কাজ শেষ হওয়ার পর একই লোকেশনে মধুবালা বায়োপিকের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। 

বায়োপিকে শুধু মধুবালার আলো ঝলমলে ক্যারিয়ার ও তারকাখ্যাতিই নয়, তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনও তুলে ধরা হবে।

সব প্রস্তুতি শেষে সেপ্টেম্বরেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা সারার। এখন দেখার বিষয়, মধুবালার চরিত্রে নিজেকে কতটা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারেন তিনি। পর্দায় সারার মধুবালা-রূপের প্রথম ঝলক প্রকাশের পর সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মধুবালা  সারা অর্জুন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: