আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে এখন স্বর্ণের দাম বেশ চড়া। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার

2026-08-25T09:52:22+00:00
2026-08-25T09:53:28+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
অর্থনীতি
আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৯:৫৩ এএম
সোনার গহনা। ছবি : সংগৃহীত
দেশের বাজারে এখন স্বর্ণের দাম বেশ চড়া। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ আগস্ট সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা ও রুপার গহনা এ দামে বিক্রি হচ্ছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামই কার্যকর থাকবে।


বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। 

এদিকে, রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

সময়ের আলো/মহু


  বিষয়:   বিক্রি  স্বর্ণ  সোনা  গহনা  স্বর্ণ  দাম  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: