ভারী বৃষ্টিতে অচল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দিল্লির

2026-08-25T12:19:01+00:00
2026-08-25T12:19:01+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভারী বৃষ্টিতে অচল দিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম 
সোমবারের বৃষ্টিতে দিল্লির বহু সড়ক পানিতে তলিয়ে যায়। ছবি : সংগৃহীত
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দিল্লির বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আইএমডি জানায়, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত, বজ্রঝড় ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস হতে পারে। সতর্কতার আওতায় রয়েছে সেন্ট্রাল, ইস্ট, নিউ, নর্থ, সাউথ ও ওয়েস্ট দিল্লিসহ বেশ কয়েকটি এলাকা।

এর আগে সোমবারের বৃষ্টিতে রাজধানীর বহু সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট।


আইএমডির বিশেষজ্ঞ ড. শশী কান্তের মতে, উত্তর দিকের শুষ্ক বাতাস ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূর্ব দিকের বাতাসের সংঘাতেই এই তীব্র বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ‘আজকের তীব্র বৃষ্টির দুটি প্রধান কারণ রয়েছে। একদিকে উত্তর দিক থেকে দিল্লিতে শুষ্ক উত্তরের বাতাস ঢুকছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্ব দিকের বাতাস দিল্লির দিকে প্রবাহিত হচ্ছে। এই দুই ধরনের বায়ুর মিথস্ক্রিয়ায় দিল্লিতে বজ্রঝড়সহ তীব্র বৃষ্টি হচ্ছে।’

এদিকে পাশের শহর গুরগাঁওয়েও ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্মীদের বাড়ি থেকে কাজ এবং স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে প্রশাসন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ভারী  বৃষ্টি  অচল  দিল্লি  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: