সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে

2026-08-25T11:03:17+00:00
2026-08-25T11:03:17+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৩ এএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

ব্রিকস সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শি জিনপিংয়ের সফর ঘিরে চীনা কর্মকর্তারা হোটেল চূড়ান্ত করা ও নিরাপত্তা প্রটোকল নিয়ে কাজ করছেন।

সর্বশেষ ২০১৯ সালে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করেছিলেন শি। তখন তার সঙ্গে ছিলেন প্রায় ২০০ কর্মকর্তা। এবার সফরসঙ্গীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ জনে।


২০১৯ সালের সফরের পর ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়। ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে তিক্ত ছিল এবং কূটনৈতিক ও সামরিক পর্যায়ে উত্তেজনা অব্যাহত ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে পরিবর্তনের আভাস মিলছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দীর্ঘ সাত বছর পর বেইজিং সফর করেন। এর আগে ২০১৮ সালে চীন সফর করেছিলেন তিনি।

মোদির বেইজিং সফরের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়তে শুরু করে। এবার শি জিনপিংয়ের ভারত সফর সেই সম্পর্কের উন্নয়ন কতটা এগিয়েছে, তার গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভারত  শি জিনপিং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: