হিজাব পরার অনুমতি চেয়ে ছাত্রীর আবেদন খারিজ করল ভারতীয় হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি

2026-08-25T10:42:42+00:00
2026-08-25T17:55:34+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হিজাব পরার অনুমতি চেয়ে ছাত্রীর আবেদন খারিজ করল ভারতীয় হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৫:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ইসলামে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা আবেদন খারিজ করে আদালত বলেছেন, অভিন্ন পোশাকবিধি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তনের সুযোগ নেই।

প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রী সম্প্রতি মাধ্যমিক পাস করে একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চান। মায়ের মাধ্যমে করা আবেদনে তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকেই হিজাব পরে স্কুলে আসছেন। আবেদনে হিজাবকে ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসেবেও উল্লেখ করা হয়।

তবে বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ আবেদনটি গ্রহণ করেনি। আদালত উল্লেখ করে, স্কুলের অন্য ছাত্রীদের, এমনকি একই ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীদেরও হিজাব পরতে দেখা যায়নি।


আদালত বলেছে, ‘যেখানেই এই বিষয়টি উঠেছে, সেখানেই হাইকোর্টগুলো একমত হয়েছে যে নারীর হিজাব পরা ইসলামের এমন কোনও অপরিহার্য অংশ নয়, যা না পরলে তার ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে।’

গত ২১ আগস্টের রায়ে আদালত আরও জানায়, রিট আবেদনে হিজাবকে অপরিহার্য ধর্মীয় অনুশীলন দাবি করার সুনির্দিষ্ট ভিত্তি নেই। ন্যায্য ও বৈষম্যহীনভাবে সব শিক্ষার্থীর জন্য ইউনিফর্মবিধি প্রয়োগ করা হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তা কার্যকর করতে পারে বলেও আদালত উল্লেখ করেছে।

উত্তর প্রদেশ সরকার ও সিবিএসইও ওই আবেদনের বিরোধিতা করেছিল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হিজাব  অনুমতি  খারিজ  ভারতীয়  হাইকোর্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: