দক্ষিণ সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি টহলদলের ওপর হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আহত হয়েছেন

2026-08-25T09:18:41+00:00
2026-08-25T09:18:41+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:১৮ এএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি টহলদলের ওপর হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আহত হয়েছেন আরও সাতজন।

গতকাল সোমবার জংলেই রাজ্যের দুর্গম পাজুত এলাকায় যাওয়ার পথে জাতিসংঘের দক্ষিণ সুদান মিশনের (ইউএনএমআইএসএস) টহলদলটি হামলার শিকার হয়। হামলার পরপরই এলাকা নিরাপদ করতে এবং জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য দ্রুত একটি বিশেষ বাহিনী পাঠায় ইউএনএমআইএসএস।

আহত সাতজনের মধ্যে তিনজন জাতিসংঘের শান্তিরক্ষী, দক্ষিণ সুদানের জাতীয় পুলিশের দুই সদস্য এবং দুইজন বেসামরিক কর্মী রয়েছেন।

ইউএনএমআইএসএসের প্রধান আনিতা কিকি গবেহো হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইউএনএমআইএসএস সদস্যদের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হামলার ঘটনায় দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ইউএনএমআইএসএস বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

দক্ষিণ সুদানে নতুন করে সহিংসতা দেশটির নাজুক শান্তিপ্রক্রিয়াকে আরও চাপে ফেলেছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের দুই বছর পর প্রেসিডেন্ট সালভা কির ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

স্বাধীনতার পর ২০১১ সালেই গঠিত ইউএনএমআইএসএসের দায়িত্বের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তা পৌঁছাতে সহযোগিতা, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ এবং শান্তিপ্রক্রিয়া ও রাজনৈতিক রূপান্তরে সহায়তা করা।

জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, দক্ষিণ সুদান মানবিক সহায়তাকর্মীদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটিতে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন, যা পুরো ২০২৫ সালে নিহত ৩১ জনের চেয়েও বেশি।



সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  শান্তিরক্ষী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: