কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর)

2026-11-27T07:02:46+00:00
2026-11-27T07:02:46+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০২ এএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি । ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি । ছবি : সংগৃহীত
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) এই হামলা ছিল ‘সন্দেহজনক’ এবং এর মাধ্যমে নতুন করে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ মন্তব্য করেন। তিনি বলেন, কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইতালিকে সহযোগিতা করতেও ইরান প্রস্তুত বলে জানান আরাঘচি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক। নিহত দুজন কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে লক্ষ্য করে আঘাত হানে। প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়টি।

তবে কুয়েতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই দিন আঞ্চলিক কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় দেশটিতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত কুয়েতের সেনাদের গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরান অতীতে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একইভাবে গত সপ্তাহে বাহরাইনেও কয়েক দফা ড্রোন হামলা চালায় তেহরান। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। তবে হামলার দায় অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা 

সময়ের আলো/এসকে
  বিষয়:   কুয়েত  ড্রোন হামলা  যুদ্ধ  পটভূমি  তৈরির চেষ্টা  ইরানের পররাষ্ট্রমন্ত্রী  আব্বাস আরাঘচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: