মিরপুরে গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর

2026-08-25T12:34:40+00:00
2026-08-25T12:38:11+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিরপুরে গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:৩৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমের বয়স ৪৭ বছর। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দায়িত্ব পালনকালে শামীমকে একটি গাড়ি চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে কাফরুল থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।


কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিরপুর  গাড়ি  চাপা  ওয়াসা  কর্মচারী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: