কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি,

2026-08-25T10:01:17+00:00
2026-08-25T10:01:17+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম 
নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়। ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক বিষণ্নতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সোমবার সকালে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসায় ধীরেন্দ্র কুমারকে তার মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যাওয়ার পর মেয়েটি বাসায় ঘুমিয়ে ছিলেন। ওই সময়ই ঘটনাটি ঘটে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ধীরেন্দ্র কুমার দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসা চলছিল। এছাড়া তার দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে পুলিশ জানতে পেরেছে।

ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কলাবাগান  নটরডেম  কলেজ  শিক্ষক  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: