‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কারিগরি প্রশিক্ষণ জরুরি’

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের সঠিক পথে পরিচালিত করা এবং কর্মমুখী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা

2026-08-25T12:48:42+00:00
2026-08-25T12:49:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কারিগরি প্রশিক্ষণ জরুরি’
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:৪৯ পিএম
খাগড়াছড়িতে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি। ছবি : সময়ের আলো
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের সঠিক পথে পরিচালিত করা এবং কর্মমুখী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার বলপিয়া আদাম এলাকায় আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৩ মাস মেয়াদি কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুর রহমান আরও বলেন, ‘পাহাড়ি ও দুর্গম এলাকার তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। এতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে। একইসঙ্গে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ‘ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ এবং ‘মোবাইল ফোন সার্ভিসিং’ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফুল কবির, আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগস্টিন রোজারিও, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   মাদক  কারিগরি  প্রশিক্ষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: