জন্মদিনে বান্ধবীকে চমক, বাগদান সারলেন উসাইন বোল্ট

খেলা

জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট দীর্ঘদিনের বান্ধবী ও মডেল কাসি বেনেটের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। নিজের ৪০তম জন্মদিনের আয়োজনেই বেনেটকে

2026-08-25T15:08:05+00:00
2026-08-25T15:08:05+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
জন্মদিনে বান্ধবীকে চমক, বাগদান সারলেন উসাইন বোল্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম 
স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট দীর্ঘদিনের বান্ধবী ও মডেল কাসি বেনেটের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। ছবি : সংগৃহীত
জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট দীর্ঘদিনের বান্ধবী ও মডেল কাসি বেনেটের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। নিজের ৪০তম জন্মদিনের আয়োজনেই বেনেটকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন বিশ্বের অন্যতম সফল এই অ্যাথলেট।

বোল্টের জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে বেনেটও যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনেই যে তার জন্য বিশেষ চমক অপেক্ষা করছে, তা তিনি জানতেন না। প্রস্তাব পাওয়ার পরের মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বেনেট।

প্রথম পোস্টে নিজের বিস্মিত প্রতিক্রিয়ার ছবি দিয়ে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ সঙ্গে ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজি দেন তিনি।


উসাইন বোল্ট ও কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে। ২০২০ সালের মে মাসে জন্ম নেয় মেয়ে অলিম্পিয়া লাইটনিং। পরের বছর জুনে তাদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিওর জন্ম হয়।

দীর্ঘদিনের সম্পর্কের পর বাগদানের মধ্য দিয়ে এবার বিয়ের পথে এগোলেন বোল্ট ও বেনেট। জন্মদিনের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে এই আকস্মিক বিয়ের প্রস্তাব।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জন্মদিনে বান্ধবীকে চমক  বাগদান  উসাইন বোল্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: