ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলেই মিলবে ১ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

2026-08-25T17:08:43+00:00
2026-08-25T17:08:43+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলেই মিলবে ১ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম 
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলেই যুক্তরাষ্ট্র থেকে মিলবে ১ কোটি ডলার। ছবি : আনাদোলু
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা  জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম এই তথ্য জানিয়েছে।

যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
মার্কিন পররাষ্ট্র দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি এই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে কাজের উপযোগী বা কার্যকর তথ্য দিতে পারবেন, তারা পুনর্বাসনের সুযোগের পাশাপাশি আর্থিক পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  সামরিক কর্মকর্তা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: