১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

বরিশাল ব্যুরো

সারাদেশ

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে

2026-08-25T19:11:35+00:00
2026-08-25T19:11:35+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
বরিশাল-ঢাকা মহাসড়কসহ অবরোধ
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম 
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক। ছবি : সংগৃহীত
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়।

এর আগে, সকালে শ্রমিক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ফের বাস ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

এতে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনাল ও আশপাশের এলাকায় আটকা পড়েন যাত্রীরা। অনেকে গন্তব্যে যেতে বিকল্প যানবাহনের খোঁজ করেন।

বাস চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।


শ্রমিকরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এসব দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।

সময়ের আলো/আতা


  বিষয়:   বরিশাল-ঢাকা মহাসড়ক  অবরোধ  বরিশাল  বাস  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: