বাপ্পার ‘গলে যাওয়া সময়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। এতে উঠে এসেছে সময় ও জীবনের নানা অনুভূতি। সম্প্রতি

2026-08-26T03:53:36+00:00
2026-08-26T03:53:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বাপ্পার ‘গলে যাওয়া সময়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ এএম 
বাপ্পা মজুমদার ও নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সংগৃহীত ছবি
প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। এতে উঠে এসেছে সময় ও জীবনের নানা অনুভূতি। সম্প্রতি গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গানটি। নিজের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। কথা ও সংগীত পরিচালনাও তার। 

‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া, ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া’ এমন কথায় সময়ের চলে যাওয়া ও অতীতে ফিরে না আসার অনুভূতি তুলে ধরেছেন বাপ্পা।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘গানটি প্রথম যেদিন বাপ্পা দা আমাকে শোনান সেদিনই ভালো লেগে যায়। আমি সচরাচর মিউজিক ভিডিও বানাই না। কিন্তু গানটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

সম্প্রতি বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রকাশ পেয়েছে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। গিটার জাদুকরকে ট্রিবিউট করে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামে রয়েছে গানটি। এর আগে ‘বুড়ো নাবিকের গল্প’ নামে আরও একটি গান প্রকাশ পায় গায়কের। সেটিও তার কথা, সুর ও কণ্ঠে। গানটি পিতৃত্বকে উপজীব্য করে তৈরি।


এর আগে মুক্তি পেয়েছে দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় বাপ্পা মজুমদারে সুর ও সংগীতে আসছে 

রুনা লায়লার একক গান। বাপ্পা মজুমদার জানিয়েছেন, প্রথম গানটির মতো এবারের গানটিও মুক্তির অপেক্ষায় থাকা ‘অনুভব’ অ্যালবামের অন্যতম গান।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  



  বিষয়:   বাপ্পা মজুমদার  সংগীতশিল্পী  নতুন গান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: