সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানের একটি ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫

2026-08-26T08:10:39+00:00
2026-08-26T08:10:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:১০ এএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানের একটি ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট জুয়েল রোড সংলগ্ন মো. দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ভাই ভাই ফার্নিচার দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান তার বাবা ফরহাদ মিয়া। একপর্যায়ে দোকানের এক কর্মচারী বাবাকে ডেকে কথা বলছিলেন। তখন শিশুটি হামাগুড়ি দিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ একটি ভারী ফার্নিচার তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।


নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া বলেন, চোখের পলকে ফার্নিচারটি গায়ের ওপর পড়ে আমার চোখের সামনেই মেয়েটা শেষ হয়ে গেল। এদিকে, দোকানে অসাবধানতাবশত মালামাল রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  ফার্নিচার  চাপা পড়ে  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: