হাওরে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের নিকলী হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের চার দিন পর মো. ওয়ালিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

2026-08-25T16:45:33+00:00
2026-08-25T16:45:33+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাওরে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম 
নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় শিশু ওয়ালিদ । ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের নিকলী হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের চার দিন পর মো. ওয়ালিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া চর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওয়ালিদ নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা উজ্জ্বল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে নিকলী হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে ওয়ালিদ। দুপুরে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় পৌঁছালে, একটি বাঁক নেওয়ার সময় নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।


স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় ওয়ালিদ।

মঙ্গলবার সকালে ছাতিরচর দক্ষিণপাড়া চর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় ওয়ালিদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কিশোরগঞ্জ  নিকলী  হাওর  নৌকা  নিখোঁজ  শিশুর মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: