নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পানিতে পড়ে ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের

2026-08-21T22:58:16+00:00
2026-08-21T23:05:33+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৫৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১১:০৫ পিএম
নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ । ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের নিকলী হাওরে পর্যটকবাহী ট্রলার থেকে পানিতে পড়ে ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. ওয়ালিদ কটিয়াদী উপজেলার উজ্জল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাওরে ঘুরতে আসা একদল পর্যটক ইঞ্জিনচালিত ট্রলারে করে ছাতিরচর পর্যটন এলাকা করচবনে যাচ্ছিলেন। দুপুর পৌনে ২টার দিকে ঘোড়াউত্রা নদীতে একপাশে কাত হয়ে গেলে ট্রলারের অধিকাংশ যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় অন্য যাত্রীদের উদ্ধার করা হলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু ওয়ালিদ।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   নিকলী  কিশোরগঞ্জ  হাওর  পর্যটক  ট্রলার  শিশু  শিশু নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: