খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা'আত প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। র‌্যালিতে হাজার

2026-08-26T11:28:10+00:00
2026-08-26T11:28:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম 
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা'আত প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। র‌্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাতুল ওয়াল জামাত খাগড়াছড়ি, জেলা গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকত পন্থী ব্যানারে শহরে জশনে জুলুসের র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে এসে শেষ করে মিলাদ মাহফিলে মিলিত হয়।

র‌্যালিতে প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়। এবং র‌্যালি শেষে পৌর ঈদগাহ মাঠে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত আদায় করে।


জুলুশ ও দোয়া মাহফিলে  ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক, আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আবু তাহের আনসারী, সহ-সভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদকসাজ্জাদ মাহমুদ,খাগড়াছড়ি শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুন্নবী হক্কানী, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম সালাউদ্দিন সহ বিভিন্ন সুন্নীয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ নবী প্রেমিকরা প্লেকার্ড নাতে রাসুল পেশ করে যোগদান করেন।

এতে মিলাদ মাহফিল পরিচালনা করেন, বিদ্যুৎ অফিস জামে মসজিদের ইমাম ফয়েজ আহমদ বারী।

উল্লেখ্য আগামী আগামী ৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। সবাইকে অংশগ্রহণে দাওয়াত দেওয়া হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  ঈদে মিলাদুন্নবী  (সা.)  র‌্যালি  মিলাদ মাহফিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: