শৈলকুপায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের

2026-08-26T11:36:26+00:00
2026-08-26T11:38:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৈলকুপায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:৩৮ এএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয়রা জানায়, সকালে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনে বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন অমরেন্দ্র। স্বামীর চিৎকার শুনে এগিয়ে এসে স্ত্রী মিনাক্ষী রাণী স্বামীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইদহ  শৈলকুপা  বিদ্যুৎস্পৃষ্ট  স্বামী-স্ত্রী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: