ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট)

2026-08-23T15:04:47+00:00
2026-08-23T15:04:47+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম 
কোটচাঁদপুর থানা। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মণ্ডলের ছেলে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমাসংক্রান্ত পুরোনো বিরোধের জের ধরে সকালে মল্লিকপুর মাঠে কাজ করার সময় তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্কবিতর্ক তীব্র আকার ধারণ করলে প্রতিপক্ষ হাসুয়া দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ রয়েছে।


রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তবিবার হোসেন জমিতেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের কৃষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইদহ  চাচাতো ভাই  ছুরিকাঘাত  কৃষক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: