বাগেরহাটের কচুয়ায় হাঁস বিচরণ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধ খুন, আটক ৪

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেদর মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ

2026-08-23T13:23:23+00:00
2026-08-23T13:23:23+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটের কচুয়ায় হাঁস বিচরণ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধ খুন, আটক ৪
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম 
বাগেরহাট সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
বাগেরহাটের কচুয়া উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেদর মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ছেলে কাইয়ুম মল্লিককেও (২৬) পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভাণ্ডারখোলা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের এক ভাতিজিসহ চারজনকে আটক করে। 

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, নিহতের ভাতিজি ফাতেমা খাতুন, তার দুই ছেলে রমজান ও আব্দুল্লাহ এবং ছেলের বউ লামিয়া আক্তার। নিহত বেদর মল্লিক ভাণ্ডারখোলা গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে।


এলাকাবাসীর বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেদর মল্লিকের বাড়ির ভেতর হাঁস বিচরণ করাকে কেন্দ্র করে তার ভাইয়ের মেয়ে ফাতেমার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতণ্ডা থেকে মারামারিতে জড়িয়ে পড়ে। তখন ফাতেমা ও তার ছেলেরা বাঁশের লাঠি দিয়ে বেদর মল্লিকের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং বাঁচাতে এসে তার ছেলে কাইয়ুমও আহত হন।

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ফাতেমাসহ চারজনকে গ্রেফতার করে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  কচুয়া  হাঁস বিচরণ  দ্বন্দ্ব  বৃদ্ধ খুন  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: