দুই বছরের শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছরের এক শিশুকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে, ওই শিশুর মা তাকে রাস্তায় ফেলে

2026-08-22T14:01:15+00:00
2026-08-22T17:22:56+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুই বছরের শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:২২ পিএম
ইউএনও মো. হাবিবুল্লাহর কোলে রাস্তা থেকে শিশু। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছরের এক শিশুকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে, ওই শিশুর মা তাকে রাস্তায় ফেলে চলে গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারইখালী ইউনিয়নের জেলেপাড়া ইটভাটা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সড়কের পাশে শিশুটিকে একা কাঁদতে দেখে কয়েকজন এগিয়ে যায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে তার দাদির কাছে নিয়ে যান, কিন্তু দাদি তার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, শিশুটির বাবা মো. পলাশ ও মা মোছা. মিতু আক্তারের তিন মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। স্থানীয়দের দাবি, শুক্রবার মিতু আক্তার শিশুটিকে ইটভাটার সামনের সড়কে রেখে ঢাকার উদ্দেশে চলে যান।


উপায় না পেয়ে এলাকাবাসী শিশুটিকে রাতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে নিয়ে যান। সেখানে ইউএনও নিজেই শিশুটিকে কোলে তুলে নেন এবং তাৎক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেন।

ইউএনও মো. হাবিবুল্লাহ জানান, শিশুটির সাময়িক নিরাপত্তা ও দেখভালের জন্য তার ফুফু রেশমা খাতুনের জিম্মায় তিন দিনের ভরণপোষণ ও আর্থিক সহায়তাসহ তাকে হস্তান্তর করা হয়েছে। এদিকে, শিশুটির বাবা মো. পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে মোরেলগঞ্জের বাইরে আছেন বলে জানান। আগামী সোমবার তাকে ইউএনও কার্যালয়ে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেময়ের আলো/জোই
  বিষয়:   মোরেলগঞ্জ  শিশু  রাস্তা  মা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: