বাগেরহাটের মাছ দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোংলা বন্দর এলাকায় মাছ দেওয়ার কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন শিকদারকে

2026-08-22T13:52:18+00:00
2026-08-22T13:52:18+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটের মাছ দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, আটক ১
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৫২ পিএম 
ধর্ষণের অভিযোগে আটক সুমন শিকদার। ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোংলা বন্দর এলাকায় মাছ দেওয়ার কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন শিকদারকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে সুমন শিকদার ওই কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে একটি মাছের ঘেরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানানোর জন্য ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান সুমন। পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে সে গত শুক্রবার তার বাবা-মাকে বিষয়টি খুলে বলে।


এরপর দ্রুত ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিষয়টি থানায় জানানো হয়। অভিযোগ পাওয়ার পর গত শুক্রবার বিকেলে মোংলা সিগন্যাল টাওয়ার এলাকা থেকে সুমন শিকদারকে আটক করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে সুমন সিকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  মাছ  কিশোরী  ধর্ষণ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: