মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খালের মিলল শ্রমিকের মরদেহ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫

2026-08-26T11:47:53+00:00
2026-08-26T11:47:53+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খালের মিলল শ্রমিকের মরদেহ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম 
নিখোঁজের ১৫ ঘণ্টা পর খালের মিলল শ্রমিকের মরদেহ। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নিখোঁজ হওয়ার পর বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে একটি খাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।

নিহত আউয়াল মাঝি পেশায় একজন শ্রমিক ছিলেন। সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকার পট্টি এলাকার বুলু কর্মকারের দোকানের পেছনের খালে কয়লা ধোওয়ার জন্য নেমেছিলেন আউয়াল মাঝি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার সময় খালের পাড়েই তার পরিধেয় কাপড়চোপড় পড়ে থাকতে দেখা যায়।


খবর পেয়ে গতকাল রাতেই মোরেলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি শুরু করে। পরে সকালে খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে আউয়াল মাঝির স্বজনরা তার মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে দাবি করায় পুলিশ দ্রুত মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মোরেলগঞ্জ  নিখোঁজ  খাল  শ্রমিক  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: