মেহেরপুরে প্রেমের বিয়ের পর তালাক দেওয়া স্ত্রীর হাত বিচ্ছিন্ন করা যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির। প্রেম থেকে বিয়েতে গড়ায় তাদের। বিয়ের কয়েকদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। তারই

2026-08-26T11:57:12+00:00
2026-08-26T12:00:27+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মেহেরপুরে প্রেমের বিয়ের পর তালাক দেওয়া স্ত্রীর হাত বিচ্ছিন্ন করা যুবক আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম 
অভিযুক্ত সায়ন। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির। প্রেম থেকে বিয়েতে গড়ায় তাদের। বিয়ের কয়েকদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। তারই জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এতে ক্ষীপ্ত হয়ে কলেজছাত্রী স্মৃতি খাতুন কুপিয়ে জখম করে সায়ন। এ সময় কুপিয়ে ঐ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে জখম করা হয় বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আহত তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্ত সায়নকে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ডমার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের মেয়ে স্মৃতি খাতুনসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে জানালা বেয়ে ওঠে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে ট্রাক চালক সায়ন। ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে আসে। তাদের ওপরও ধারালো অস্ত্র হামলা চালায় সায়ন। কুপিয়ে আহত করে তাদের। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঐ যুবক।

তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল। ঘটনার পর থেকেই পলাতক ছিলো সায়ন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মল্লিকপাড়ার একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির মাঝে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরেই দাম্পত্য কলোহের জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এ কারণেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর হামলার আসল কারণ জানা যাবে বলেও তিনি জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   মেহেরপুর  প্রেম  বিয়ে  তালাক  স্ত্রী  ডান হাত  বিচ্ছিন্ন  যুবক  আটক  অভিযুক্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: