​লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি ও নথিপত্রে আগুন

​রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

​লক্ষ্মীপুরের রামগতির চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রামদয়াল বাজারে অবস্থিত ইউনিয়ন

2026-08-26T16:43:51+00:00
2026-08-26T16:43:51+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
​লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি ও নথিপত্রে আগুন
​রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম 
লক্ষ্মীপুরের রামগতির চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি ও নথিপত্রে অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত
​লক্ষ্মীপুরের রামগতির চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রামদয়াল বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত ইউপি সচিবের রুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে সচিব ও উদ্যোক্তার কক্ষের দুটি আলমারি ভাঙচুর করে নগদ ৪৪ হাজার টাকা লুটে নেয়। এ সময় গুরুত্বপূর্ণ ফাইলপত্র এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলে কয়েকটিতে আগুন ধরিয়ে দেয় দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল  ত্যাগ করার সময় গ্রিল কাটার কাজে ব্যবহৃত লোহার সাবল ও হাতুড়ি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও নথিপত্র পোড়ানোর চিত্র দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রামগতি থানার ওসিকে জনানো হয়।


​তিনি আরও জানান, ইউপি সচিব মো. ইউসুফ মঙ্গলবার অফিস শেষে পারিবারিক কাজে রংপুর অবস্থান করছেন। তিনি ফিরে না এলে ঠিক কী পরিমাণ ও কোন কোন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বা চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব নয়।

​রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে রামগতি সার্কেল স্যারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ​লক্ষ্মীপুর  ইউপি কার্যালয়  চুরি  নথিপত্র  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: