ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে বাসচাপায় স্ত্রীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে

2026-08-26T17:25:55+00:00
2026-08-26T17:25:55+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে বাসচাপায় স্ত্রীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি এবং তার স্বামী সেনা সদস্য সোহেল কাজী। সোহেল কাজী নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে সোহেল কাজী স্ত্রী তুলি খাতুনকে মোটরসাইকেলে নিয়ে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। তারা ভুটিয়ারগাতী বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চলে যায়।


এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঝিনাইদহ  বাসচাপা  স্ত্রী  সেনা সদস্য  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: