চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম নামে এক নারী যাত্রীর মৃত্যু

2026-08-26T18:07:31+00:00
2026-08-26T18:07:31+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে নামানো হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

মাসকট বিমানবন্দরে নেওয়ার পর সেখানকার চিকিৎসক পরীক্ষা করে ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যাত্রীর বাড়ি চট্টগ্রামে। তবে তার বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, ‘জেদ্দা থেকে চট্টগ্রামগামী ফ্লাইটে মৃত্যুবরণ করা ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে বলে জেনেছি। বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও জানান, ছানোয়ারা বেগমের মরদেহ মাসকাটে রেখে অন্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা করেছে। বুধবার বিকেলে ফ্লাইটটির চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: