নেপালে ভয়াবহ বন্যা : বালেন্দ্র শাহকে ফোন করে সহায়তার আশ্বাস মোদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই বন্যার একটি দৃশ্য

2026-08-26T20:40:48+00:00
2026-08-26T20:40:48+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে ভয়াবহ বন্যা : বালেন্দ্র শাহকে ফোন করে সহায়তার আশ্বাস মোদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম 
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। ছবি : বিবিসি
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই বন্যার একটি দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা যায়, মুহূর্তের মধ্যে পাহাড়ি মাটি ও পলির বিশাল স্রোত নেমে এসে চারপাশের সবকিছু তছনছ করে দিচ্ছে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই কাদা ও পানির স্রোতে পুরো এলাকা ঢেকে যায়।

ঘটনার পর রসুয়া জেলার প্রশাসক এটিকে বড় ধরনের দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন। তিনি ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন।

বুধবার (২৬ আগস্ট) বন্যার পানির প্রবল স্রোতে রাস্তাঘাট, সেতু এবং কয়েকটি বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যার পর ৩৮৪ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় এবং ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।


এদিকে ভয়াবহ বন্যায় সৃষ্ট পরিস্থিতিতে নেপালকে সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফোনালাপে মোদি বলেন, প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এ জন্য সংশ্লিষ্ট ভারতীয় দলগুলো নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন মোদি। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

নেপাল পুলিশের প্রকাশ করা ছবিতে বন্যার ভয়াবহতা ফুটে উঠেছে। ছবিতে দেখা যায়, নদীর পানির প্রবল স্রোত বাড়িঘরসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ভাসিয়ে নিয়ে যাচ্ছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নেপাল  বন্যা  বালেন্দ্র শাহ  মোদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: