মা-বাবার সম্পত্তির দখলসহ গুরুত্বপূর্ণ বিল উঠতে যাচ্ছে তৃতীয় অধিবেশনে

জাতীয়

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্তসহ প্রায়

2026-08-26T21:54:30+00:00
2026-08-26T21:54:45+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
মা-বাবার সম্পত্তির দখলসহ গুরুত্বপূর্ণ বিল উঠতে যাচ্ছে তৃতীয় অধিবেশনে
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৫৪ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ৯:৫৪ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদ । ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্তসহ প্রায় ছয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং বিরোধী দল নাম দেওয়া মাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

চিফ হুইপ জানান, প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনে একটি যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। নতুন আইন অনুযায়ী, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের পূর্ণ অধিকার বজায় রাখতে পারবেন। সম্পত্তি হস্তান্তরের পর সন্তান যেন মা-বাবার প্রতি অবহেলা না করতে পারে, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। এ ছাড়া এই সংক্ষিপ্ত অধিবেশনে প্রয়োজনে কার্যদিবসের মেয়াদ বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।


জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংবিধানের একটি দাঁড়ি-কমার পরিবর্তনও সংস্কারের অংশ। জুলাই সনদে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সংবিধান সংশোধনের জন্য একটি ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এতে বিএনপি থেকে ৭ জন, জামায়াত থেকে ৫ জন এবং অন্যান্য দল থেকে ১ জন করে সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল নাম দিলে তাদেরকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

একই সঙ্গে দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় সরকারের জন্য কিছুটা সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন চিফ হুইপ। উদাহরণ টেনে তিনি বলেন, ইচ্ছা করলেই মাত্র ছয় মাসে একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব নয়, এতে অন্তত দুই বছর সময় লাগে। তাই সব সমস্যার সমাধানে জনগণকে ধৈর্য ধরে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/টিকে


  বিষয়:   মা-বাবা  সম্পত্তি  দখল  গুরুত্বপূর্ণ  বিল  তৃতীয় অধিবেশন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: