হানিয়া আমিরের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, যা জানা গেল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন

2026-08-27T01:24:05+00:00
2026-08-27T05:09:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হানিয়া আমিরের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, যা জানা গেল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:২৪ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:০৯ এএম
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি : সংগৃহীত
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে অনেকে তাকে নেশাগ্রস্ত দাবি করলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত দেখা যায় হানিয়াকে। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে বেশ হাসিখুশি পরিবেশে কথা বলছিলেন তিনি। নিজের চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে দেখা যায় তাকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ তার আচরণ দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের দাবি তুলেছেন। তবে হানিয়ার ভক্তদের বড় একটি অংশ এসব মন্তব্যের বিরোধিতা করেছে। তাদের মতে, ভিডিওতে তাকে নেশাগ্রস্ত বলার মতো কোনো স্পষ্ট প্রমাণ নেই।


অনেকে মনে করছেন, কোনো উদযাপনের সময় স্বাভাবিক উচ্ছ্বাস কিংবা ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত হওয়ায় তার আচরণ এমন মনে হতে পারে। প্রমাণ ছাড়া একজন তারকার ব্যক্তিগত আচরণ নিয়ে এমন মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন তারা।

ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে হানিয়া আমির বা তার দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হানিয়া আমির  ভাইরাল  ভিডিও  বিতর্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: