বিক্রির আগে উদ্ধার বিপন্ন লজ্জাবতী বানর

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় লোকালয়ে ধরা পড়া একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বিক্রির আগেই উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি পরিবার বানরটিকে বিক্রির

2026-08-27T02:13:40+00:00
2026-08-27T05:08:54+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিক্রির আগে উদ্ধার বিপন্ন লজ্জাবতী বানর
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:১৩ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:০৮ এএম
লোকালয়ে ধরা পড়া একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় লোকালয়ে ধরা পড়া একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বিক্রির আগেই উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি পরিবার বানরটিকে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় সেটিকে উদ্ধার করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে বৈদ্যপাড়া এলাকায় একটি পরিবারের হাতে বানরটি ধরা পড়ে। পরে তারা এটি বিক্রির জন্য নিজেদের কাছে রেখে দেন। বিষয়টি জানাজানি হলে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশকে খবর দেওয়া হয়।


বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান উদ্ধারকারী দলের সদস্যরা। পরে সেখান থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় বলেন, লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এটি রক্ষা করা সবার দায়িত্ব। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে আটক বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সবার কাছে অনুরোধ।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে। পরে প্রকৃতিতে অবমুক্ত করার উপযোগী হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিক্রি  উদ্ধার  বিপন্ন  লজ্জাবতী  বানর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: