ওমরাহ থেকে আসার পথে মায়ের মৃত্যু, একাই ফিরলেন ছেলে

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

ওমরাহ শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। ওমানের আইনি প্রক্রিয়ার কারণে মায়ের

2026-08-27T02:51:07+00:00
2026-08-27T05:11:03+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওমরাহ থেকে আসার পথে মায়ের মৃত্যু, একাই ফিরলেন ছেলে
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫১ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:১১ এএম
মায়ের মরদেহ সঙ্গে নিতে না পেরে একাই দেশে ফিরেছেন তার ছেলে এরশাদ। ছবি : সংগৃহীত
ওমরাহ শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। ওমানের আইনি প্রক্রিয়ার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিতে না পেরে একাই দেশে ফিরেছেন তার ছেলে এরশাদ।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়নের পর অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা। পরে জরুরি অবতরণের জন্য ফ্লাইটটি ওমানের মাস্কাটে ডাইভার্ট করা হয়।

মাস্কাট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকেরা ছানোয়ারাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বিমান থেকে নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হওয়ায় কিছু সময় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। পরে অনুমতি পাওয়ার পর মরদেহ নামিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।


ছানোয়ারা সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। ২৫ জুলাই ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান তিনি। সেখানে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ছানোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ওমরাহ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: