‘পৃথিবীতে নিজের বলে কিছু নেই’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। এবার প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক

2026-08-27T05:05:03+00:00
2026-08-27T05:05:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘পৃথিবীতে নিজের বলে কিছু নেই’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০৫ এএম 
অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। এবার প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে তাকে।

তবে প্যারিসের সৌন্দর্যের চেয়েও বেশি আলোচনায় এসেছে ফারিণের ক্যাপশন। ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই- না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ‍্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’


ফারিণের এই কথায় উঠে এসেছে মানুষ ও জীবনের অনিত্যতার দর্শন। তার মতে, সম্পর্ক, সম্পদ কিংবা জীবনের বিশেষ মুহূর্ত কোনোটিই স্থায়ী নয়। সময়ের প্রবাহে একসময় সবকিছু ছেড়ে যেতে হয়।

ছোট পর্দায় অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া ফারিণ এখন বড় পর্দাতেও নিয়মিত। শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের পর শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়ও দেখা গেছে তাকে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পৃথিবী  তাসনিয়া ফারিণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: