নেইমারকে ছাড়াই মাঠে নামল সান্তোস

ক্রীড়া ডেস্ক

খেলা

পালমেইরাসের বিপক্ষে কোপা দো ব্রাজিলের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে সান্তোস। কৃত্রিম ঘাসে খেলতে অনাগ্রহের কারণে একাদশে রাখা

2026-08-27T06:20:09+00:00
2026-08-27T06:20:09+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
খেলা
নেইমারকে ছাড়াই মাঠে নামল সান্তোস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২০ এএম 
নেইমার ও গ্যাবিগোল। ছবি : সংগৃহীত
পালমেইরাসের বিপক্ষে কোপা দো ব্রাজিলের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে সান্তোস। কৃত্রিম ঘাসে খেলতে অনাগ্রহের কারণে একাদশে রাখা হয়নি দলের সবচেয়ে বড় তারকাকে। তবে চমক হিসেবে শুরু থেকেই বেঞ্চে রাখা হয়েছে আরেক তারকা গ্যাবিগোলকেও।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় নুব্যাঙ্ক পার্কে শুরু হওয়া ম্যাচে নেইমারের অনুপস্থিতি ছিল প্রত্যাশিতই। কৃত্রিম ঘাসে খেলার বিষয়ে তার আপত্তি এবং শারীরিক ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস।


তবে গ্যাবিগোলকে বেঞ্চে রাখার কারণ ভিন্ন। কোচ কুকার কৌশলগত সিদ্ধান্তেই শুরুতে জায়গা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরে তাকে মাঠে নামানোর সুযোগ রেখেছেন কোচ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচটি সান্তোসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলের দ্বিতীয় ম্যাচ আগামী বুধবার সান্তোসের ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই নির্ধারিত হবে শেষ চারের টিকিট কারা পাচ্ছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   নেইমার  মাঠ  সান্তোস  বেঞ্চ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: