বদলির আবেদন শেষ আজ, মাউশিতে শিক্ষকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বদলির আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা। এর মধ্যেই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনের সময় শেষ

2026-08-27T07:49:27+00:00
2026-08-27T07:49:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
বদলির আবেদন শেষ আজ, মাউশিতে শিক্ষকদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
বদলির আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা। এর মধ্যেই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বুধবার পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। আবেদনের শেষ দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে।

তবে আবেদন করতে গিয়ে অনেক শিক্ষক বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ নিয়ে মাউশিতে এসে ভিড়ও করছেন অনেকে। তাদের দাবি, সমস্যাগুলো তাদের কোনো ভুলের কারণে হচ্ছে না।

বিষয়টি নিয়ে আজ মাউশি ও বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। মাউশির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফের সঙ্গে আলোচনা হবে।


সভায় শিক্ষকদের আবেদন করতে না পারাসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হবে। সফটওয়্যারের ত্রুটি বা অন্য কোনো কারণে সমস্যা হয়ে থাকলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু হয়।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   বদলি  আবেদন  মাউশি  শিক্ষক  ভিড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: